Posts

‘ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে’

  অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলছে ইমরান সরকার। তাদের দাবি, অনাস্থা ভোট গ্রহণে আদালতের আদেশে ইমরান খানের ‘অভিযোগেরই জয় হয়েছে’। দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতারও আশঙ্কা করছে তারা। খবর জিয়ো নিউজের। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব ‘চোর’ এক হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে, যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কীভাবে জবাব দেয়। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ৩ এপ্রিল খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর আগামীকাল শনিবার ভোট হবে। টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার পার্লামেন্ট পুনর্বহাল ও বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণের আদেশ দিয়ে রায় দেন। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে .......... read more